বৃহস্পতিবার | ২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলা

আশুলিয়ায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, আশুলিয়া (ঢাকা)

আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) রাতে আশুলিয়ার জামগড়া ও ভাদাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি রোববার (১৭ আগস্ট) সকালে নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।

গ্রেপ্তারকৃতরা হলেন— কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা কাওসার আহমেদ ও আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন (৩৬)। কাওসার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পশ্চিম নওয়াপাড়া গ্রামের সাকিম আলী শেখের ছেলে এবং জাকির আমতলা ভাদাইল পূর্ব পাড়ার নুর মুহাম্মদের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় জামগড়া সরকারি প্রাইমারি স্কুল এলাকা থেকে কাওসার আহমেদ এবং পরে ভাদাইল আমতলা এলাকা থেকে জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আরও জানান, তাদের বিরুদ্ধে চলমান বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা মামলার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031