| | |

অপারেশন থিয়েটারে রোগীকে চেতনানাশক দিয়ে ধর্ষণ

সাভার ডেস্ক

প্রতীকি ছবি

অপারেশন থিয়েটারে চিকিৎসার সময় এক শিক্ষার্থীকে চেতনানাশক ইনজেকশন দিয়ে ধর্ষণের অভিযোগে ভারতে এক চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। উত্তর প্রদেশের রাজধানী লখনউর বকশি কা তালাব এলাকার একটি বেসরকারি হাসপাতালে এই ধর্ষণের অভিযোগ ওঠে। এরই মধ্যে অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে সংশ্লিষ্ট হাসপাতালটি সিলগালা করা এবং অভিযুক্তের চিকিৎসক সনদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী।

পুলিশ জানায়, গত ১৮ মে লখনউয়ের ‘তেজাস হাসপাতাল’ নামে একটি বেসরকারি হাসপাতালে অসুস্থতার কারণে ভর্তি হন ওই তরুণী।

লখনউয়ের উত্তর অঞ্চলের ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) টুইঙ্কেল জৈন সাংবাদিকদের বলেন, অভিযোগ অনুযায়ী, চিকিৎসার কথা বলে ওই তরুণীকে অপারেশন থিয়েটারে একা ডেকে নেন অভিযুক্ত চিকিৎসক। এ সময় সেখানে উপস্থিত নারী কর্মী এবং ওই তরুণীর বাবাকে থিয়েটারের বাইরে চলে যেতে বলা হয়। ভুক্তভোগীর অভিযোগ, সবাই বাইরে চলে যাওয়ার পর চিকিৎসক তাকে একটি নেশাজাতীয় বা চেতনানাশক ইনজেকশন পুশ করেন এবং পরে তাকে যৌন নিপীড়ন ও ধর্ষণ করেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ