ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন দোসাইদ কাঁচাবাজার এলাকায় এ অভিযান চালানো হয়। ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর ওসি মো. সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই (নিঃ) মো. মফিজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স।
গ্রেপ্তারকৃতরা হলেন শাহানাজ বেগম (৩৫), মো. সুমন (৩৬), মহিন (৩০) ও মো. মিলন শেখ (৩০)। অভিযানের সময় তাদের হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।










