বৃহস্পতিবার | ২৮ মে, ২০২৬ | ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১০ জিলহজ, ১৪৪৭

সাংবাদিকদের ওপর হামলা: সাভার থানার ওসি প্রত্যাহার

নাজমুল হুদা

ঢাকার সাভারের পশ্চিম রাজাশন এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলীকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার পর মূল আসামিকে দ্রুত গ্রেপ্তার করতে না পারা এবং এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার কারণে ঊর্ধ্বতনের মৌখিক নির্দেশে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

​ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক) মো. জাহাঙ্গীর আলম জানান, লিখিত আদেশ এখনো না পৌঁছালেও প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মূলত সাংবাদিকদের ওপর হামলার ঘটনার জের ধরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​এর আগে, এই হামলার ঘটনার প্রধান অভিযুক্ত মাদক ব্যবসায়ী মো. শামীম রেজার সাথে সখ্য ও নিয়মিত যোগাযোগ রাখার সুনির্দিষ্ট অভিযোগে সাভার মডেল থানার আরও তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছিল।

​উল্লেখ্য, গত ২২ মে (শুক্রবার) সাভারের পশ্চিম রাজাশন এলাকায় সংবাদ সংগ্রহের সময় এসএ টিভির স্থানীয় প্রতিনিধি সাদ্দাম হোসেন, দেশ টিভির সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন, ক্যামেরাপারসন মনিরুল কাইয়ুম এবং গাড়িচালক জয়নাল নির্মম হামলার শিকার হন। হামলাকারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে মারধরের পাশাপাশি দুই সাংবাদিককে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। ঘটনার পর পুলিশ রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031