| | |

আশুলিয়া মহাসড়কে ১৯ কিলোমিটার তীব্র যানজট

নাজমুল হুদা

ঢাকার সাভার উপজেলার আশুলিয়া বাইপাইলে তীব্র যানজটে ১৯ কিলোমিটার সড়ক অতিক্রম করতে সময় লেগে যাচ্ছে ঘণ্টারও বেশি। বুধবার (২৭ মে) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নবীনগর থেকে বাইপাইল পর্যন্ত এ চিত্র দেখা গেছে।

সকাল থেকে বৃষ্টির কারণে পরিস্থিতির এ অবনতি ঘটে। তবে, গাবতলী থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট পর্যন্ত যান চলাচল রয়েছে স্বাভাবিক।

তবে নবীনগর পয়েন্টে থমকে যাওয়া যানজট বিস্তৃত হয়ে তা ছড়িয়ে পড়েছে ঢাকার মহাসড়কের সাভারের বিষমাইল পর্যন্ত।

সকালে বৃষ্টির মধ্য দিয়ে ঢাকা-টাঙ্গাইলমুখী যানবাহনের চাপ উল্লেখযোগ্য হারে বাড়তে থাকায় পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। নবীনগর থেকে বাইপাইল হয়ে শ্রীপুর চন্দ্রা পর্যন্ত বিস্তৃত হয়েছে যানজট।

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের ধীরগতি ও অব্যবস্থাপনা ছাড়াও আশুলিয়ার বাইপাইল এলাকায় বেহাল রাস্তার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) প্রকৌশলী শফিকুল ইসলাম বাংলাদেশ প্রতিদিন বলেন, তীব্র বৃষ্টির কারণে সড়কে খানাখন্দকের কারণে কিছুটা ধীরগতি থেকে যানজটের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রকল্প থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে দেড় শতাধিক জনবল নিয়োগ দেয়া হয়েছে বলে জানান তিনি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted