বৃহস্পতিবার | ৩০ এপ্রিল, ২০২৬ | ১৭ বৈশাখ, ১৪৩৩ | ১২ জিলকদ, ১৪৪৭

ইধিকাকে ‘বাংলার ক্রাশ’ বললেন দেব

বিনোদন ডেস্ক

সময়টা খুব ভালো যাচ্ছে ইধিকা পালের। যে ছবিতে হাত দিচ্ছেন, তাতেই সাফল্য পাচ্ছেন তিনি। টলিউডে কানাঘুষা, তিনি নাকি ‘লাকি চার্ম’! এবার দেবের পক্ষ থেকে বড় প্রশংসা পেলেন তার ‘খাদান’ সিনেমার ‘কিশোরী’। ইধিকা পালকে ‘বাংলার ক্রাশ’ বলে সম্বোধন করলেন টলিউড সুপারস্টার দেব।

আসলে টেলিপর্দা থেকে উত্থান হলেও স্বল্প দৈর্ঘ্যের অভিনয় কেরিয়ারে বড়পর্দায় একের পর এক সফল সিনেমা উপহার দিয়েছেন ইধিকা। কখনও তিনি বাংলাদেশের ‘প্রিয়তমা’, আবার কখনও বা এপার বাংলার ‘কিশোরী’। ‘খাদান’ ছবির পরও দেবের বিপরীতে আরও দুই সিনেমার মুখ্য চরিত্রে তিনি। প্রথমত, ‘রঘু ডাকাত’ এবং দ্বিতীয়ত, ‘প্রজাপতি ২’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইধিকাকে। রোমান্টিক নায়িকার খোলস ছেড়ে ইতিমধ্যেই অভিনেত্রী হিসেবে নিজের ভাগ্য নির্ধারণ করতে ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করেছেন ইধিকা পাল।

সদ্য মুক্তিপ্রাপ্ত ‘বহুরূপ’ সিনেমার ট্রেলারে সোহমের পাশাপাশি সাড়া ফেলে দিয়েছেন ইধিকা পালও। আর বুধবার রাতে সেই ট্রেলার শেয়ার করেই ইধিকাকে প্রশংসায় ভাসালেন দেব। সেখানেই আসন্ন সিনেমার জন্য সোহম চক্রবর্তীকে ভাই সম্বোধন করে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ইধিকাকে ট্যাগ করে ‘বাংলার ক্রাশ’ বলে সম্বোধন করেছেন দেব। পাল্টা উত্তর দেন তার ‘কিশোরী’। দেবকে ধন্যবাদ জানিয়েছেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, ‘খাদান’ ছবির পর থেকেই দেব-ইধিকার রসায়ন নিয়ে ভক্তদের মাঝে যেমন উন্মাদনা, তেমনই কৌতূহল। মাঝে শোনা গিয়েছিল, প্রজাপতি ২ থেকে নাকি তিনি বাদ পড়েছেন। কিন্তু সব জল্পনা নস্যাৎ করে দিয়ে দেব-মিঠুনের ব্লকবাস্টার সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাকে। রঘু ডাকাত-এর টিজারেও ‘সৌদামিনী’র ভূমিকায় নজর কেড়েছেন তিনি। এবার তার ‘বহুরূপ’-এর পালা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930