শনিবার | ৩০ মে, ২০২৬ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১২ জিলহজ, ১৪৪৭

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) বাদ আসর সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জামিয়া ইয়াকুবিয়া হাবিবিয়া মাদ্রাসা মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

কোরআন তিলাওয়াত ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।অনুষ্ঠানে আলেম-ওলামা, মাদ্রাসার ছাত্র, স্থানীয় জনগণসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয় ঐক্যের প্রতীক। তার সুস্থতা শুধু দলের জন্য নয়, দেশ ও জাতির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মোহাম্মদ আইয়ুব খান বলেন, দেশ এখন সুষ্ঠু নির্বাচনের প্রান্তে দাঁড়িয়ে। যারাই নির্বাচন ঠেকানোর অপচেষ্টা করবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তা প্রতিহত করা হবে। এজন্য জাতীয়তাবাদী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031