| | |

ছাগল মারার প্রতিবাদ করায় গৃহবধূকে কুপিয়ে হত্যা

নাজমুল হুদা

প্রতীকি ছবি

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর দায়ের কোপে এক গৃহবধূর মৃত্যুর হয়েছে।

শনিবার (৬ জুন) এই তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। এর আগে শুক্রবার (৫ জুন) দুপুরের দিকে ঢাকার পঙ্গু হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়।

নিহত গৃহবধূর নাম রূপবান বেগম (৪৫)। তিনি আশুলিয়ার তাজপুর এলাকার বাসিন্দা জয়নাল সরকারের স্ত্রী।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী নারীর একটি ছাগল আলিয়া সরকার নামে এক প্রতিবেশীর বাড়ির উঠানে গিয়ে ঘাস খায়। এতে ক্ষুব্ধ হয়ে আলিয়া ছাগলটিকে কুপিয়ে মেরে ফেলে। এ নিয়ে রূপবান বেগম ও আলিয়া সরকারের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে আলিয়া ধারালো দা দিয়ে রূপবানের পায়ে কোপ দেন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তাঁর মৃত্যু হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এই ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা করেন। ভুক্তভোগী নারীর মৃত্যু হওয়ায় এটি এখন হত্যা মামলায় রূপান্তর হবে। আসামিরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted