| | |

আশুলিয়ায় জিম্মি উদ্ধার অভিযানে পুলিশের ওপর গুলি

নাজমুল হুদা

ঢাকার আশুলিয়ায় জিম্মি উদ্ধার অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলির মুখে পড়েছে পুলিশ। এ সময় পুলিশের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায় অস্ত্রধারী শুটার বাপ্পী। ঘটনায় কেউ হতাহত না হলেও ঘটনাস্থল থেকে একাধিক গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার শরীফ মার্কেটের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।

আশুলিয়া থানার জামগড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শরীফ মার্কেটের পঞ্চম তলায় এক ব্যক্তিকে জিম্মি করে রাখা হয়েছে—এমন সংবাদের ভিত্তিতে ১০ থেকে ১২ সদস্যের একটি পুলিশ দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শুটার বাপ্পী দুই হাতে দুটি পিস্তল নিয়ে সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়।

পুলিশের দাবি, আত্মরক্ষার্থে তারাও কয়েক রাউন্ড পাল্টা গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ছোড়া সাত থেকে আট রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর আড়াইটা) এলাকায় অভিযান অব্যাহত ছিল এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসআই রাশেদুজ্জামান বলেন, শুটার বাপ্পী ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে এলাকায় ব্যাপক অভিযান চলছে। পুরো ভবনটি পুলিশ ঘিরে রেখেছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ