বৃহস্পতিবার | ২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাকসু নির্বাচনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে সিনেট ভবনের নামকরণ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

বুধবার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) মো. মাহতাব উজ জাহিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১২ সেপ্টেম্বর সকালে জাকসু নির্বাচনের ভোট গণনার দায়িত্ব পালনের উদ্দেশ্যে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রবেশের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জান্নাতুল ফেরদৌস মৌমিতা। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশন কার্যালয়ের দরজার সামনে তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জান্নাতুল ফেরদৌস মৌমিতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চিত্রকলা শৃঙ্খলার ৪২তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন। তিনি ২০১৬ সালে বিএফএ এবং ২০১৮ সালে এমএফএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে একই বিভাগের প্রভাষক হিসেবে শিক্ষকতা পেশায় যুক্ত হন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তকে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট মহল মরহুম শিক্ষিকার প্রতি সম্মান ও শ্রদ্ধার প্রতীক হিসেবে দেখছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031