রবিবার | ৩১ মে, ২০২৬ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৩ জিলহজ, ১৪৪৭

ঢাকা জেলা প্রশাসন কাবাডির শিরোপা জিতলো সাভার

ক্রীড়া ডেস্ক

ঢাকা জেলা প্রশাসন কাবাডি প্রতিযোগিতার শিরোপা জিতেছে সাভার উপজেলা। শনিবার (২৫ অক্টোবর) পুরান ঢাকার জনসন রোডে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ধামরাই উপজেলাকে ৫৬–১৪ পয়েন্টে হারিয়ে বিজয় অর্জন করে সাভারের তরুণ খেলোয়াড়রা।

তারুণ্যের উৎসব–২০২৫ উপলক্ষে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তানভির আহমেদ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

প্রথমবারের মতো আয়োজিত এই জেলা প্রশাসন কাবাডি প্রতিযোগিতায় অংশ নেয় ঢাকা জেলার পাঁচটি উপজেলা—সাভার, ধামরাই, কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জ। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত ম্যাচগুলো শেষে ফাইনালে মুখোমুখি হয় সাভার ও ধামরাই।

ফাইনালে শুরু থেকেই দাপুটে পারফরম্যান্স দেখায় সাভার উপজেলা দল। তাদের গতিময় ও কৌশলভিত্তিক খেলায় ধামরাই দলকে প্রতিরোধহীনভাবে পরাজিত হতে হয়।

ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তানভির আহমেদ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক নেওয়াজ সোহাগ, যিনি ফাইনাল ম্যাচটি উপভোগ করেন ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— টুর্নামেন্টের আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ারেছ আনসারী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা সুলতানা, জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র, ঢাকা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, সিনিয়র সাংবাদিক আরিফুর রহমান বাবু এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক ইউসুফ আলী প্রমুখ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক তানভির আহমেদ বলেন, ‘এই আয়োজন তরুণদের মাঝে খেলাধুলার চেতনা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশে জেলা প্রশাসন কাজ করে যাবে।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের আয়োজন তরুণদের মোবাইল আসক্তি, মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031