| | |

‘দেশে কোরবানির পশুর কোনো সংকট নেই’

নাজমুল হুদা

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশে কোরবানির পশুর কোনো সংকট নেই। তিনি বলেন, দেশীয় খামারিদের প্রস্তুত করা পশু দিয়েই এবার কোরবানি সম্পন্ন হবে এবং এজন্য প্রায় এক কোটি পশু প্রস্তুত রয়েছে।

সাভারের অবস্থিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে কোরবানির জন্য যে পরিমাণ গরু, ছাগল ও ভেড়ার প্রয়োজন, তার চেয়েও বেশি প্রস্তুতি রয়েছে। ফলে বিদেশ থেকে পশু আমদানির কোনো প্রয়োজন হবে না। একইসঙ্গে সীমান্ত পথে অবৈধভাবে পশু প্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, চোরাচালানের মাধ্যমে কোনো পশু যেন দেশে প্রবেশ করতে না পারে, সীমান্তবর্তী এলাকার মানুষকেও এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

মন্ত্রী আমিন উর রশিদবলেন, আমরা চাই কম খরচে গবাদিপশু লালন-পালন নিশ্চিত করতে। উন্নত জাতের ঘাস উৎপাদন বাড়াতে। এ বিষয়ে গবেষণা কার্যক্রম কতদূর এগিয়েছে, তা দেখতে আজ বিএলআরআইতে এসেছি।

মতবিনিময় সভায় ড. শাকিলা ফারুক সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা-১৯ সাভার আশুলিয়া আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং মো. দেলোয়ার হোসেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted