সোমবার | ২৫ মে, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৭ জিলহজ, ১৪৪৭

ধামরাইয়ে পরিত্যক্ত অবস্থায় খণ্ডিত পা উদ্ধার

নাজমুল হুদা

ঢাকার ধামরাইয়ে ব্যান্ডেজে মোড়ানো অবস্থায় একটি খণ্ডিত পায়ের অংশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের বউবাজার এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ পাওয়া ফোনকলের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পলিথিনে মোড়ানো ব্যান্ডেজ করা হাঁটুর নিচের একটি পায়ের খণ্ডিত অংশ গলিত অবস্থায় পাওয়া যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি বাঁ পায়ের অংশ হতে পারে। তবে সেটি নারী না পুরুষের, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, “৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে পলিথিনে মোড়ানো ব্যান্ডেজ করা পায়ের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য সুরতহাল শেষে ডিএনএ পরীক্ষার উদ্দেশ্যে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে আশপাশের সম্ভাব্য স্থানগুলোতে খোঁজ নেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031