রবিবার | ৩১ মে, ২০২৬ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৩ জিলহজ, ১৪৪৭

তারেক রহমানকে নিয়ে মন্তব্যের প্রতিবাদ

পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, কার্যালয়ে ভাঙচুর

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে জাগপা কার্যালয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ কিছু লোক

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের আক্রমণাত্মক মন্তব্যের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় রাশেদ প্রধানকে পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। পাশাপাশি বিক্ষুব্ধ জনতার একটি অংশ জাগপা কার্যালয়ে ভাঙচুর চালায়।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল সোয়া পাঁচটার দিকে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলটি বকুলতলা এলাকায় জাগপা কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ কিছু ব্যক্তি কার্যালয়ের বাইরের টিনের বেড়া এবং ভেতরের কয়েকটি চেয়ার-টেবিল ভাঙচুর করেন। পরে দলীয় নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাদের আবার মিছিলে ফিরিয়ে আনেন।

মিছিল শেষে চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মনিরুজ্জামান মানিক এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান (জাপান)। বক্তারা রাশেদ প্রধানের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।

তারা বলেন, যতক্ষণ পর্যন্ত রাশেদ প্রধান ক্ষমা না চাইবেন, ততক্ষণ তাকে পঞ্চগড়ের মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে মিছিল ও সমাবেশ করেছি। তবে জাগপা কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় আমাদের কর্মসূচির কোনো সংশ্লিষ্টতা নেই বলে আমরা মনে করি।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031