বুধবার | ১৩ মে, ২০২৬ | ৩০ বৈশাখ, ১৪৩৩ | ২৫ জিলকদ, ১৪৪৭

ময়মনসিংহ

বগি রেখে ২ কিলোমিটার ছুটল ট্রেন

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। বগিটি রেখে ট্রেনটি প্রায় দুই কিলোমিটার এগিয়ে যায়। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।

শনিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার রৌহা ও কালীবাজার রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বলেন, ভূঞাপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও উপজেলার রৌহা ও কালীবাজারের মাঝামাঝি এলাকায় পৌঁছালে বগির সংযোগের হুক ভেঙে যায়। এতে পেছনের কোচ নম্বর ‘ক’ বগিটি বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রেনের অন্য বগিগুলো নিয়ে ইঞ্জিন দুই কিলোমিটার চলে যাওয়ার পর চালক ঘটনাটি বুঝতে পারেন। পরে ট্রেনটিকে পুশব্যাক করে রেখে যাওয়া বগির কাছে নিয়ে এসে হুক ঠিক করে পুনরায় জোড়া লাগানো হয়। এরপর ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।

গোলাম কিবরিয়া বলেন, এ ঘটনায় প্রায় ৩০ মিনিটের জন্য ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ ছিল। রাত ১০টার কিছু পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031