শনিবার | ৩০ মে, ২০২৬ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১২ জিলহজ, ১৪৪৭

সাতক্ষীরা

বঙ্গবন্ধুর ভাঙা ম্যুরালে ফুল, পরে গুঁড়িয়ে দেওয়া হল

জেলা প্রতিনিধ, সাতক্ষীরা

 

সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাঙা ম্যুরালটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১৪ আগস্ট) গভীর রাতে দুই যুবক এসে ভাঙা ম্যুরালটি পুষ্পমাল্য অর্পণ করেন। এর প্রতিক্রিয়ায় শুক্রবার (১৫ আগস্ট) দুপুরের দিকে কয়েক যুবক এসে ম্যুরালটি গুঁড়িয়ে দেন।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। একটি ভিডিওতে দেখা যায়, দুই যুবক এসে গভীর রাতে ফুল দিচ্ছেন। তাদের একজনের পরিচয় স্থানীয়রা নিশ্চিত করতে পারলেও অপরজনকে কেউ চিনতে পারেননি।

আরেকটি ভিডিওতে দেখা যায়, শুক্রবার দুপুরের পর কয়েকজন তরুণ সেখানে আসেন। এর মধ্যে একজন বড় হাতুড়ি দিয়ে মুর‌্যালটি আরও ভেঙে দেন।

এ ব্যাপারে কলারোয়া থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “গভীর রাতে দুজন ব্যক্তি এসেছিল। একজন ফুল দেয়, অপরজন মোবাইল ফোনে ভিডিও করছিল। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ম্যুরালটি ভাঙা। সেখানে কলারোয়ার মানচিত্র নির্মাণের চিন্তা ছিল। এ মুহূর্তে এলাকায় নেই বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031