বৃহস্পতিবার | ২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭

বদ্ধ ঘরে পড়েছিল মা-মেয়ের অর্ধগলিত লাশ

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁওয়

ঠাকুরগাঁওয়ে বদ্ধ ঘর থেকে মা-মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ভূল্লী থানাধীন আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ গ্রামের নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

তারা হলেন- একই গ্রামের জগদীশ চন্দ্র রায়ের স্ত্রী সমিলা রানি (৪৫) ও মেয়ে প্রতিবন্ধী শাপল রানি (১৮)।

প্রতিবেশী ননী চন্দ্র বলেন, সমিলা তার শারীরিক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে বাড়িতে একায় থাকতেন। তার স্বামী দ্বিতীয় সংসারে থাকেন। বিকেলে এনজিও মাঠকর্মী এসে খোঁজাখুঁজি করলে তাদের কোন সাড়াশব্দ মেলেনি। পরে সবাই মিলে ডাকাডাকি করলে ভেতরে লাশ দেখতে পাওয়া যায় আর চারদিকে গন্ধ ছড়িয়ে পড়ে। এরপর তারা পুলিশে খবর দেয়। ভেতর থেকে দরজা বন্ধ ছিল।

প্রতিবেশী পুস্পা রানি বলেন, পাশের বাড়িটা আমাদের। আমরা সকালে কাজে যাই সন্ধ্যায় আসি। কয়েকদিন থেকেই তাদের বাইরে দেখিনি। শোনলাম যে ঘরের ভেতরে উনারা মারা গেছেন।

ভূল্লী থানার উপ-পরিদর্শক (এসআই) দীন মোহাম্মদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আসার পর ভেতর থেকে দরজা বন্ধ ছিল। দরজায় স্পর্শ করার পর বিদ্যুতের সংযোগ মিলেছে। শর্ট সার্কিটের কারণে মৃত্যু ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি৷ লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের কাজ শেষ হলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031