রবিবার | ৩১ মে, ২০২৬ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৩ জিলহজ, ১৪৪৭

মেসি এবারের নির্বাচনে ভোট দেবেন না

ক্রীড়া ডেস্ক

ছবি : সংগৃহীত

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সভাপতি নির্বাচনকে সামনে রেখে কয়েকদিন আগেই পদত্যাগ করেছেন ক্লাব প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা। তবে আবারও সভাপতি পদে প্রার্থী হচ্ছেন লাপোর্তা। তবে এবার তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন ভিক্টর ফন্ট।

ধারণা করা হচ্ছে, এই নির্বাচনে বিশেষ ভূমিকা পালন করবেন সাবেক তারকা ফুটবলাররা। ইতোমধ্যে সাবেক কোচ জাভি হার্নান্দেজ প্রকাশ্যেই ভিক্টর ফন্টের পক্ষে অবস্থান নিলেও, লিওনেল মেসি এখন পর্যন্ত এ বিষয়ে নীরব রয়েছেন।

তবে স্প্যানিশ সংবাদমাধ্যম ডিয়ারিও স্পোর্ট জানিয়েছে এবারের নির্বাচনে ভোট দেবেন না মেসি।

প্রতিবেদনে বলা হয়েছে, চলমান বার্সেলোনা নির্বাচন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মেসি। আর্জেন্টাইন মহাতারকা সিদ্ধান্ত নিয়েছেন, তিনি এই নির্বাচনে ভোটদান প্রক্রিয়ায় অংশ নেবেন না কিংবা কোনোভাবেই নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব ফেলবেন না।

প্রতিবেদন অনুযায়ী, মেসি কোনো প্রার্থীর সঙ্গেই সাক্ষাৎ করবেন না। এমনকি ভিক্টর ফন্টের সঙ্গেও নয়। যদিও ফন্ট প্রকাশ্যে জানিয়েছেন, নির্বাচনে জিতলে প্রথম কাজ হিসেবেই মেসিকে ফোন করবেন।

প্রতিবেদনে আরও নিশ্চিত করা হয়েছে, জোয়ান লাপোর্তার সঙ্গে মেসির সম্পর্ক কার্যত বিচ্ছিন্ন। তবুও এ নির্বাচনে ভোট দেয়ার সিদ্ধান্ত নেননি আর্জেন্টাইন তারকা।

সাম্প্রতিক নির্বাচনগুলোর তুলনায় এটি একটি বড় পরিবর্তন। কারণ অতীতে মেসি নিয়মিতভাবে বার্সেলোনার নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিয়েছেন এবং ভোট দিয়েছেন।

বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলা মেসি কোনো প্রার্থীর নাম উল্লেখ করেও মন্তব্য করতে চান না। কারণ তিনি জানেন, তার সামান্য ইঙ্গিতও নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে।

এই নির্বাচনে মেসির অংশ না নেওয়ার প্রধান কারণ হিসেবে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রে নিজের ব্যস্ত জীবন। ইন্টার মায়ামির হয়ে সক্রিয় ফুটবল ক্যারিয়ার চালিয়ে যাওয়ার কারণে এবার বার্সেলোনার রাজনীতির বাইরে থাকছেন তিনি। তবে পরবর্তী নির্বাচনে পরিস্থিতি ভিন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031