শুক্রবার | ১৬ জানুয়ারি, ২০২৬ | ২ মাঘ, ১৪৩২ | ২৬ রজব, ১৪৪৭

রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চারদিন পর আজ থেকে একযোগে শুরু হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ।

রোববার (২৪ আগস্ট) বেলা ১২টা থেকে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। যা চলবে মঙ্গলবার (২৬ আগস্ট) পর্যন্ত।

মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৫টা। এছাড়া ১৭টি আবাসিক হলে সংশ্লিষ্ট হল সংসদের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। এবার ফরমের মূল্য রাখা হয়েছে কেন্দ্রীয় সংসদে ৩০০ টাকা এবং হল সংসদে ২০০ টাকা।

আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম বাছাই। একজন প্রার্থী সর্বোচ্চ পাঁচ জন সমর্থককে সঙ্গে নিয়ে ফরম তুলতে পারবেন। ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ ও ফলাফল।

নির্দিষ্ট সময়ের মধ্যে প্রার্থীরা সশরীরে উপস্থিত হয়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের নিচতলায় অবস্থিত রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।

রাকসু ও হল সংসদ আচরণ বিধিমালা অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেওয়া যাবে না।

বেলা সাড়ে ১২টায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজিবুর রহমানের হাতে প্রথম মনোনয়ন পত্র তুলে দেন রাকসু কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেতাউর রহমান। তিনি স্বতন্ত্র প্যানেল থেকে এজিএস (যুগ্ম সাধারণ সম্পাদক) প্রার্থী।

এছাড়া রাকসুতে প্রথম নারী প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মোছা. নিশা আক্তার। তিনি স্বতন্ত্র প্যানেল থেকে নারী বিষয়ক সম্পাদক পদে মনোনয়ন নিয়েছেন।

রাকসুর প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বলেন, রাকসু নির্বাচনের মূল স্টেকহোল্ডার আমাদের শিক্ষার্থীরা। বিভিন্ন সংগঠনের কিছু দাবি আছে। আজ বিকেল ৩টায় তাদের সঙ্গে আমরা বসবো। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো শোনার পর আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। আমরা আশাবাদী প্রাতিষ্ঠানিক সুবিধার আন্দোলনের কারণে রাকসুর সিডিউলের পরিবর্তন হবে না। নির্বাচন আগামী ১৫ সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031