বুধবার | ১৭ জুন, ২০২৬ | ৩ আষাঢ়, ১৪৩৩ | ১ মহর্‌রম, ১৪৪৮

শরীফ ওসমান হাদি হত্যা

শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

সাভার ডেস্ক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

শুক্রবার (২৬ ডিসেম্বর) শাহবাগে অবরোধ কর্মসূচিতে তিনি বলেছেন, ‘বিচার না হওয়া পর্যন্ত রাজপথেই থাকব। এই অবরোধ চলছে, চলবে। বিচার না হওয়া পর্যন্ত যাব না।’

‘যতক্ষণ পর্যন্ত হাদি হত্যার পেছনে যারা জড়িত, পরিকল্পনাকারী, হত্যাকারী- তাদের সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। আমাদের আর ঘরে ফিরে যাওয়ার সুযোগ নেই।’

শুক্রবার জুমার নামাজের পর শাহবাগে সমবেত হয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। রাতেও তারা সেখানে অবস্থান করছেন।

তাদের অবরোধের কারণে শাহবাগে যানবাহন চলাচল স্থবির হয়ে পড়েছে। আশেপাশের রাস্তাগুলোতে সীমিত আকারে যানবাহন চলাচল করছে।

অবরোধ চলার মধ্যে সন্ধ্যায় শাহবাগে মঞ্চের সদস্য সচিব জাবের তার বক্তব্যে বলেন, ‘আজকে শাহবাগ অবরোধ করেছি। আগামীকালও (শনিবার) শাহবাগ অবরোধ করা হবে। সারা দেশ থেকে জনতা আসছে।’

ইনকিলাব মঞ্চের নেতা, ডাকসুর মুক্তিযুদ্ধ ও আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা শুক্রবার রাত ৮টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘আমরা সারারাত অবস্থান করব। তবে যদি শীত বেড়ে যায়, তাহলে সিদ্ধান্তে পরিবর্তন হতে পারে।’

শনিবারও তাদের অবরোধ চলবে বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নেতা।

অবরোধ কর্মসূচিতে ওসমান হাদির ভাই শরীফ ওমর বিন হাদি বলেন, ‘সরকারের অবস্থা দেখে বোঝা যায়, বিচার নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। ওসমান হাদির বিচারের দাবি এখন বাংলাদেশের আঠারো কোটি মানুষের দাবি।’

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে আততায়ীর হাতে গুলিবিদ্ধি হন ওসমান হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৯ ডিসেম্বর তার মৃত্যু হয়।

এ ঘটনায় গত মঙ্গলবার ‘শহীদী শপথ’ নেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। ত্রিশ কার্যদিবসের মধ্যে ওসমান হাদি হত্যার বিচার সম্পন্ন করা এবং ‘ইনসাফভিত্তিক’ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এ শপথ অনুষ্ঠান আয়োজন করা হয়।জা

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930