রবিবার | ৩১ মে, ২০২৬ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৩ জিলহজ, ১৪৪৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

শেখ হাসিনার প্রতীকী ফাঁসি, মিষ্টি বিতরণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মিষ্টি বিতরণ ও তার প্রতিকৃতি তৈরি করে প্রতীকী ফাঁসি কার্যকর হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করেন জাকসুর নেতারা। এরপর বটতলার একটি গাছে শেখ হাসিনার ছবিযুক্ত প্রতিকৃতি টাঙিয়ে ফাঁসি দেন।

এ সময় তারা, ‘ওহ মোদি ওহ মোদি, শেখ হাসিনারে কবে দিবি, দড়ি লাগলে দড়ি নে, শেখ হাসিনার ফাঁসি দে’ ইত্যাদি স্লোগান দেন।

জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে ফ্যাসিস্ট গণহত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হয়েছে সেটি দৃষ্টান্তমূলক। এই রায়কে আমরা স্বাগত জানাই।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031