শুক্রবার | ৮ মে, ২০২৬ | ২৫ বৈশাখ, ১৪৩৩ | ২০ জিলকদ, ১৪৪৭

সাজাপ্রাপ্ত যুবলীগ নেতা রবি গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযানে জাল-জালিয়াতি মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার পলাতক আসামি, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা রবিউল ইসলাম ওরফে রবি (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৮ ফেব্রুয়ারি) ভোররাতে আশুলিয়ার চারিগ্রাম এলাকার একটি নির্জন বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা সেবনকালে তাকে গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার এসআই ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. শহিদুজ্জামান জানান, এএসআই আসাদুর রহমান ও এএসআই আনিসুর রহমানসহ সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করে।

গ্রেপ্তার রবিউল ইসলাম রবি চারিগ্রাম এলাকার আব্দুল জলিলের ছেলে। তিনি পাথালিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ জানায়, জাল-জালিয়াতির দুটি মামলায় চার বছরের কারাদণ্ডপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন রবি। তার বিরুদ্ধে অস্ত্র, জাল-জালিয়াতি, ধর্ষণ, চাঁদাবাজি ও হত্যাচেষ্টাসহ মোট ১৫টি মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বৈরাচারী শাসনামলে ভুয়া দলিল তৈরি করে অস্ত্রের মহড়া দেখিয়ে মানুষের জমি দখল, নারী নির্যাতন ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতায় অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে সরাসরি অংশ নেওয়ার অভিযোগও রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031