বৃহস্পতিবার | ২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭

ঢাকা-১৯ আসন

সাভারে ধানের শীষের পক্ষে পৌর স্বেচ্ছাসেবক দলের প্রচারণা

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়েছে সাভার পৌর স্বেচ্ছাসেবক দল।

শুক্রবার (৩০ জানুয়ারি) সাভার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রচার কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে পথসভা, লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।

প্রচারকালে নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট মেহেদী হাসান মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার মাদবর এবং ঢাকা জেলা উত্তর আইনজীবী সমিতির মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট তানজিনা আফরিন।

এছাড়াও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করা হবে। তারা আরও বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031