বুধবার | ৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭

অক্টোবরে সড়কে ঝরেছে ৪৬৯ প্রাণ

ডেস্ক রিপোর্ট

অক্টোবর মাসে দেশে সড়ক, রেল ও নৌপথে মোট ৫৩২টি দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ৫২৮ জন এবং আহত হয়েছেন ১ হাজার ৩১০ জন।

আজ বুধবার (১২ নভেম্বর) সকালে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অক্টোবরে সড়কপথে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে।

৪৬৯টি সড়ক দুর্ঘটনায় ৪৬৯ জন নিহত এবং ১ হাজার ২৮০ জন আহত হয়েছেন। রেলপথে একই সময়ে ৫২টি দুর্ঘটনায় ৪৭ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৩০ জন। নৌপথে ১১টি দুর্ঘটনায় ১২ জন মারা গেছেন এবং একজন নিখোঁজ রয়েছেন।

সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী জানিয়েছেন, এই প্রতিবেদন দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত দুর্ঘটনার খবরে ভিত্তি করে তৈরি করা হয়েছে।

অক্টোবর মাসে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যাও উদ্বেগজনক। ১৭০টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬ জন নিহত এবং ১৩৭ জন আহত হয়েছেন। এটি মোট দুর্ঘটনার ৩৬.২৪ শতাংশ। নিহতের ৩৭.৫২ শতাংশ এবং আহতের ১০.৭০ শতাংশ মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটেছে।

সড়ক দুর্ঘটনায় ৫০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ১৩৯ জন চালক, ১১৯ জন পথচারী, ২৭ জন পরিবহন শ্রমিক, ৩৮ জন শিক্ষার্থী, ১৪ জন শিক্ষক, ৯৭ জন নারী, ৪০ জন শিশু, ১ জন আইনজীবী, ২ জন সাংবাদিক, ৩ জন প্রকৌশলী এবং ১৮ জন রাজনৈতিক নেতাকর্মী ছিলেন। এদের মধ্যে নিহত হয়েছেন ৪ জন পুলিশ সদস্য, ১ জন র্যাব সদস্য, ১ জন বিজিবি সদস্য, ১ জন আইনজীবী, ৩ জন প্রকৌশলী, ১৩৩ জন চালক, ৯৯ জন পথচারী, ৫৮ জন নারী, ৩৫ জন শিশু, ৩৫ জন শিক্ষার্থী, ১৪ জন পরিবহন শ্রমিক, ১৩ জন শিক্ষক ও ১৪ জন রাজনৈতিক নেতাকর্মী।

প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনায় মোট ৭৭২টি যানবাহনের পরিচয় পাওয়া গেছে। এর মধ্যে ২৫ দশমিক ৯০ শতাংশ মোটরসাইকেল, ২১ দশমিক ২৪ শতাংশ ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান ও লরি, ১৬ দশমিক ০৬ শতাংশ বাস, ১২ দশমিক ৮০ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ৪ দশমিক ২৭ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা, ৮ দশমিক ৪১ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা এবং ৪ দশমিক ৭৯ শতাংশ কার-জিপ-মাইক্রোবাস দুর্ঘটনার শিকার হয়েছে।

সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি ঘটেছে ঢাকা বিভাগে।

১২৬টি দুর্ঘটনায় ১৩০ জন নিহত এবং ৩৪৩ জন আহত। সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে ময়মনসিংহ বিভাগে, ২০টি দুর্ঘটনায় ২৭ জন নিহত এবং ৩৭ জন আহত হয়েছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031