| | |

সাভার সিটি সেন্টারে দোয়া ও ইফতার মাহফিল

ব্যবসাবান্ধব পরিবেশ গড়ার আশ্বাস এমপি বাবুর

হাসিবুল হাসান শান্ত

সাভার সিটি সেন্টার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে সাভার সিটি সেন্টারের টপ ফ্লোরে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি। এ সময় বিএনপির নেতাকর্মী, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. সালাউদ্দিন বাবু বলেন, ফুটপাত হকারমুক্ত করা হবে এবং ঢাকা-১৯ আসনকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত পরিচ্ছন্ন ও নিরাপদ ব্যবসাবান্ধব এলাকায় রূপান্তর করা এখন সময়ের দাবি। তিনি বলেন, সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা একটি শান্ত, শৃঙ্খলাপূর্ণ ও স্বচ্ছ পরিবেশ প্রত্যাশা করেন, যেখানে কেউ ভয়ভীতি বা অবৈধ চাঁদাবাজির শিকার হবেন না। এ লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পরে তিনি উপস্থিত সবার সঙ্গে ইফতারে অংশ নেন। ইফতার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং জামায়াতে নামাজ আদায় করা হয়।

অনুষ্ঠান শেষে সংসদ সদস্য জ্ঞান বিকাশ স্কুলের খুদে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান এবং তাদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি সাভার সিটি সেন্টার মার্কেট পরিদর্শন করেন। বিভিন্ন দোকান ঘুরে ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তিনি ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার আশ্বাস দেন।

এ সময় তিনি সিটি সেন্টারের চতুর্থ তলায় অবস্থিত ব্যতিক্রমী ক্যাফে ‘কাব্য’ও পরিদর্শন করেন। সেখানে খাবারের পাশাপাশি বই পড়ার সুযোগ রয়েছে বলে জানা যায়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ