পবিত্র রমজান, শবে কদর, ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১৯ দিনের ছুটিতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। আগামী ১০ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
সোমবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে উইকেন্ড ও ইভিনিং প্রোগ্রামসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে।
২৬ মার্চ পর্যন্ত অফিসিয়াল ছুটি থাকলেও পরবর্তী দুদিন শুক্রবার ও শনিবার হওয়ায় বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম পুনরায় শুরু হবে ২৯ মার্চ থেকে।
দীর্ঘ এ ছুটিতে নিয়মিত একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিশেষ প্রোগ্রামগুলোও বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।










