বুধবার | ৩ জুন, ২০২৬ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৬ জিলহজ, ১৪৪৭

আশুলিয়ায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাসিবুল হাসান শান্ত

আসন্ন ঈদকে সামনে রেখে যাত্রীদের দুর্ভোগ কমাতে আশুলিয়ায় মহাসড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় নবীনগর ও পল্লী বিদ্যুৎ এলাকায় কয়েকশ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর ও পল্লী বিদ্যুৎ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। দিনব্যাপী অভিযানে নেতৃত্ব দেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উচ্ছেদ অভিযানের পর কেউ মহাসড়ক বা ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান বসালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পর্যায়ক্রমে আশুলিয়ার জামগড়া, ছয়তলা, সাভার বাসস্ট্যান্ড, বাইপাইল ও হেমায়েতপুর এলাকাসহ বিভিন্ন স্থানে অবৈধ দোকানপাট ও হকার উচ্ছেদ করা হবে।

তিনি আরও জানান, রোজার ঈদে যেন কোথাও যানজট সৃষ্টি না হয়, সে লক্ষ্যে উচ্ছেদ কার্যক্রম আরও জোরদার করা হবে।

অভিযান চলাকালে পুলিশ প্রশাসনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930