রবিবার | ১৯ এপ্রিল, ২০২৬ | ৬ বৈশাখ, ১৪৩৩ | ১ জিলকদ, ১৪৪৭

যৌথ বাহিনীর অভিযান

আশুলিয়ায় মাইক্রোবাসে তল্লাশি, গাঁজা ও অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক

ঢাকার আশুলিয়ায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি মাইক্রোবাস থেকে ২৫ কেজি গাঁজা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় এক নারীসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর রাতে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের ঘোষবাগ এলাকায় এই অভিযান চালা যৌথবাহিনী।  গ্রেফতাররা হলেন— হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উত্তর বড়াইল গ্রামের মৃত কেরামত আলীর মেয়ে নাজমা আক্তার (৩৫), একই উপজেলার আমু চিমটি বিলখাস এলাকার আয়েশ আলীর ছেলে রাজন মিয়া (২০) এবং দোলনা এলাকার মুসলিম মিয়ার ছেলে ইমাম হোসেন (৩০)। এর মধ্যে নাজমা আক্তার দীর্ঘদিন ধরে আশুলিয়ায় বসবাস করছিলেন বলে জানা গেছে।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, ভোর রাতে ঘোষবাগ এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহভাজন একটি মাইক্রোবাসে তল্লাশি করে গাঁজা ও অস্ত্র পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাইক্রোবাসের যাত্রীলা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

আরও জানা গেছে, রাজন ও ইমাম সিলেট থেকে গাঁজা এনে নাজমার কাছে সরবরাহ করতো। পরে নাজমা আশুলিয়ার বিভিন্ন এলাকায় নিজে এবং অন্যান্য খুচরা ব্যবসায়ীর মাধ্যমে তা বিক্রি করতেন।

উদ্ধারকৃত গাঁজা ও অস্ত্রসহ গ্রেফতার তিনজনকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, “যৌথ বাহিনী ২৫ কেজি গাঁজাসহ তিনজনকে থানায় হস্তান্তর করেছে। তাদের মধ্যে একজন নারী রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930