বুধবার | ৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭

উৎসবমুখর জাবি ক্যাম্পাস

জাকসু নির্বাচনে জমজমাট প্রচারণা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন। প্রচার-প্রচারণা শুরু হয়েছে ২৯ আগস্ট থেকে, চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।

প্রার্থীদের প্রচারণা

সমন্বিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আবিদ বলেন, ‘নির্বাচন নিয়ে প্রত্যাশা জানতে সবার কাছে যাচ্ছি। সবার আবদার শুনছি আর ইশতেহার হাতে হাতে পৌঁছে দিচ্ছি।’

ছাত্রদল ঘোষিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদি বলেন, ‘প্রচারণা শুধু জেতার জন্য নয়, বরং শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য। সবার সঙ্গে কথা বলে তাদের মতামত অনুযায়ী কাজ করার পরিকল্পনা করছি।’

স্বতন্ত্র অঙ্গীকার পরিষদের ভিপি প্রার্থী মাহফুজ ইসলাম মেঘ বলেন, ‘দীর্ঘদিন পর এই নির্বাচনকে শিক্ষার্থীরা উপভোগ করতে পারে, সেই পরিবেশ তৈরি করতেই প্রচারণা করছি। নির্বাচনের গুরুত্ব বোঝাতে সবার কাছে যাচ্ছি।’

শিক্ষার্থীদের প্রত্যাশা

ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, ‘নির্বাচন ও প্রার্থী নিয়ে আমাদের অনেক প্রত্যাশা। প্রার্থীরা এসে সম্পর্ক বাড়াচ্ছেন ও ইশতেহার শোনাচ্ছেন। এতে নির্বাচন নিয়ে আরও আগ্রহী হয়ে উঠছি।’

নির্বাচন কমিশনের আশাবাদ

জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বলেন, ‘সব প্রার্থী আচরণবিধি মেনে প্রচারণা করছে। কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। সবার সহযোগিতায় আমরা সুষ্ঠু নির্বাচন করতে পারব।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031