বুধবার | ৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭

তিতাসের পাইপলাইনে আবার দুর্ঘটনা, বন্ধ উত্তরা ও আশপাশে গ‍্যাস

সাভার ডেস্ক

রাজধানীর উত্তরায় তিতাসের গ্যাস বিতরণের পাইপলাইনে আবারও দুর্ঘটনা ঘটেছে। এবার উত্তরা টঙ্গী ব্রীজের কাছে শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের ভাল্‌ভ ফেটে উচ্চ চাপে গ্যাস লিকেজ হয়েছে। তাৎক্ষণিকভাবে উত্তরার মূল পাইপলাইনে সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘লিকেজ হওয়ায় উত্তরায় গ্যাস বিতরণের মূল ১২ ইঞ্চি ব্যাসের পাইপলাইন ‘শাটডাউন’ করায় সমগ্র উত্তরা, উত্তরখান, দক্ষিণখান ও সন্নিহিত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ভাল্‌ভটি প্রতিস্থাপনের কাজ চলছে।’

তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এর আগে গত ৪ জানুয়ারিতে তুরাগ নদীর নিচে পাইপলাইন ছিদ্র হয়। এতে এখনও মিরপুর, মোহাম্মদপুর এলাকায় গ‍্যাসের সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এরপর গত ১০ জানুয়ারি দুপুরে গণভবনের সামনে একটি ভাল্‌ভ ফেটে গিয়ে সরবরাহ বন্ধ হলে ভোগান্তিতে পড়েন গ্রাহকেরা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031