| | |

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা

সাভারে ঢাকা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল

হাসিবুল হাসান শান্ত

পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলা যুবদল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকা জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সাভারে এসে এ কর্মসূচিতে অংশ নেন।

মিছিলটি সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। এ সময় নেতাকর্মীদের হাতে বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়।

সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে বিগত ১৭ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তিনি বলেন, ‘যুবদল কোনো অবস্থাতেই এ ধরনের অপচেষ্টা মেনে নেবে না। দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় ঢাকা জেলা যুবদল রাজপথে সক্রিয় রয়েছে।’

আইয়ুব খান আরও বলেন, আওয়ামী লীগের নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার যেকোনো চক্রান্ত রুখে দিতে ঢাকা জেলা যুবদলের নেতাকর্মীরা প্রস্তুত। দেশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, এমন কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।

সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক অংশ। তবে সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি বা স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করা কাম্য নয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে ঢাকা জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে সাভারের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ