ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেছেন, “জনগণের পাশে থেকে জনগণের সেবা করলে জনগণও আমাদের সাথে থাকবে।” তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপি আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে ক্ষমতায় আসবে, ইনশাল্লাহ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সাভার পৌরসভার ৬নং ওয়ার্ডের উলাইলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
আইয়ুব খান বলেন, সারাদেশে বিএনপি’র যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা প্রমাণ করছে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি’র বিকল্প নেই। তিনি নেতাকর্মীদের আহ্বান জানান, তারেক রহমানের ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য।
সাভার পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব রেফাত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান, আব্বাস উদ্দিন পাপ্পু, মোস্তফা সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আসাদুজ্জামান টিটু, শফিকুল ইসলাম, আব্দুল মান্নান, সাবেক সহ-সাধারণ সম্পাদক রাজ্জাকুর রহমান রাজ্জাক, মজিবর রহমান, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মুসলিমুর রহমান চন্দন।
এছাড়াও বৈঠকে ছিলেন ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহফুজুল আলম সাগর, যুবদলের সাবেক সহ-দপ্তর সম্পাদক ইশতিয়াক এনাম ভুইয়া তানিম, সাবেক সহ-যোগাযোগ সম্পাদক মোহাম্মদ রাব্বিল, সাবেক সহ-তথ্য ও গবেষণা সম্পাদক এস. এম. ফরিদ, সাবেক সদস্য শাহজাহান, কামরুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা জহিরসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।










