বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২ | ২৪ রজব, ১৪৪৭

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দেন, কোর্ট-থানার দায়িত্ব আমাদের’

সাভার ডেস্ক

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান বলেছেন, ‘আপনারা আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দেন। বিএনপি থেকে জামায়াতে যোগ দেন। আপনাদের দায়িত্ব আমরা নেবো। কোর্ট-থানার দায়িত্ব আমাদের। এসপি-ওসি সব দেখবো।’

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া মদনমোড় এলাকায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক লতিফুর রহমান বলেন, ‘আগামী দিনের বাংলাদেশে একটি পরিবর্তন হতে চলেছে। জামায়াতে ইসলামীকে আগের জামায়াত মনে করিয়েন না, জামায়াত এখন অনেক শক্তিশালী। নবাবগঞ্জের সমস্যাগুলো এখন লতিফুর রহমান দেখে। যারা আওয়ামী লীগ থেকে এসেছেন, নির্দ্বিধায় থাকবেন। আপনাদের বিষয়ে আইন-আদালত, কোর্ট-থানার দায়িত্ব আমরা নেবো, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘আল্লাহ বলেছেন—তোমাদের সকল বিষয়ের জাররা জাররা হিসাব নিব। বিএনপির সাথে থাকবেন, বিএনপির সাথে কেয়ামত করতে হবে। আল্লাহর রাসুল বলেছেন, কাউকে ভালোবাসতে হলে আল্লাহর জন্য ভালোবাসতে হবে, কারও সাথে শত্রুতা করলে আল্লাহর জন্য করতে হবে। দান করলে আল্লাহর জন্যই করতে হবে।’

লতিফুর রহমান বলেন, ‘আমরা আওয়ামী লীগ ও বিএনপির লোকদের দাওয়াত দিচ্ছি। আমরা হিন্দু ভাইদের প্রতি দাওয়াত দিচ্ছি, আজ তারা দলে দলে দাখিল হচ্ছে। আমি নিজেও আওয়ামী লীগ পরিবারের ছেলে। আমি ১৯৭১ সালের শহীদ পরিবারের ছেলে। আমি দেশ স্বাধীনের জন্য ’৬৯ থেকে ’৭৫ পর্যন্ত কাজ করেছি। আমি ইসলামী ছাত্রশিবিরের কাছে ঋণী। আমাকে নামাজ, কোরআন, ইসলাম সম্পর্কে ধারণা, মুসলমানদের কায়দা-কানুন শিখিয়েছে।’

‘যারা আগে আওয়ামী লীগ করতো, এখন জামায়াতে যোগ দিয়েছে তাদের বাড়ি পুলিশ পাঠানো হচ্ছে’ উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, ‘আমি এখান থেকেই ডিবি পুলিশকে বলে দিলাম, এভাবে ডিস্টার্ব করবেন না। ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। কোরআন শুধু মুসলমানদের জন্য না, কোরআন এসেছে মানবজাতির জন্য। আমরা হিন্দুদের প্রার্থী দিয়েছি, তারা দলে দলে জামায়াতে যোগ দিচ্ছে। সব দল দেখা শেষ, শুধু একটি দল বাকি। এবার মানুষ জামায়াতে ইসলামীকে দেখতে চায়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031