বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭

ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট

রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিন থেকে টেরেন্স আরভেল জ্যাকসন (৫০) নামে যুক্তরাষ্ট্রের এক নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) হোটেলের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধারের তথ্য দেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

তিনি জানান, ময়নাতদন্ত ছাড়া ওই ব্যক্তির লাশ নিজেদের জিম্মায় নিয়ে গেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

পুলিশ সূত্রে জানা গেছে, ব্যবসায়িক কাজে কয়েক মাস আগে বাংলাদেশে আসেন তিনি। গত ২৯ এপ্রিল উঠেছিলেন হোটেল ওয়েস্টিনে।

ওসি হাফিজুর বলেন, রোববার দুপুরে কক্ষ থেকে বের না হওয়ায় হোটেল কর্তৃপক্ষ জ্যাকসনকে ডাকাডাকি করেও সাড়া পায়নি। পরে পুলিশ ও মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতিতে দরজা খোলার পর তাকে কক্ষে পড়ে থাকতে দেখা যায়।

ওসি আরও জানান, মার্কিন দূতাবাসের পক্ষ থেকে একজন চিকিৎসক ও অন্যান্য কর্মকর্তা মরদেহটি পরীক্ষা করেন। পরে স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে- এমন ধারণা পাওয়ার পর দূতাবাসের কর্মকর্তারা বিনা ময়নাতদন্তে মরদেহটি নিজেদের জিম্মায় নিয়ে যান।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031