| | |

হাদি হত্যা মামলা

কলকাতায় আটক সেই ফয়সাল

সাভার ডেস্ক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদসহ দুজনকে আটক করেছে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। গতকাল রবিবার (৮ মার্চ) বিকালে তাদের আদালতে তোলা হলে আদালত ১৪ দিনের রিমান্ড মঞ্জুুর করেন। এর আগে শনিবার (৭ মার্চ) রাতে অভিযান চালিয়ে বাংলাদেশের সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বনগাঁ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন পটুয়াখালীর রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) ও ঢাকার আলমগীর হোসেন (৩৪)।

এসটিএফ সূত্রে জানা যায়, ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর দুজনই হাদিকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। তারা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এবং কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন। অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে। শনিবার উত্তর চব্বিশ পরগনার বিধাননগর মহকুমা আদালতে হাজির করে তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করে পুলিশ।

তাদের আরও জিজ্ঞাসাবাদ করতে চায় এসটিএফের তদন্তকারী কর্মকর্তারা।

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হন। ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted