বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭

অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে

খাগড়াছড়ির তিন সড়কে চলছে আধাবেলা সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়ির তিন সড়কে আধাবেলা সড়ক অবরোধ চলছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত খাগড়াছড়ি-ঢাকা, খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-সাজেক সড়কে এই অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।

খাগড়াছড়ি জেলার মানিকছড়ির তবলা পাড়ায় অপ্রীতিকর ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও নারী আত্মরক্ষা কমিটি; এই তিনটি পাহাড়ি সংগঠন এই অবরোধের ডাক দিয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার দপ্তর সম্পাদক স্বপন চাকমার পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

অবরোধের কারণে দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সকালে চেঙ্গি ব্রিজ ও উপজেলা পরিষদ সড়কে আগুন দেয় অবরোধ আহ্বানকারিরা। তবে অবরোধকে কেন্দ্র করে এখনো পর্যন্ত জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর সকালে মানিকছড়ির তবলা পাড়ায় সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে গ্রামবাসী আটক করে। তাদের ছাড়িয়ে আনতে গেলে প্রতিরোধের মুখে পড়েন আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা। তখন লাঠিচার্জ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে দাবি করেছে পাহাড়ি ছাত্র পরিষদ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031