সোমবার | ১৬ মার্চ, ২০২৬ | ২ চৈত্র, ১৪৩২ | ২৬ রমজান, ১৪৪৭

জানালা দিয়ে নিজের সন্তানকে ফেলে দিলেন মা

জেলা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরের টঙ্গীতে নিজের সন্তান প্রসবের পর চার তলা থেকে জানালা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। রবিবার (৭ ডিসেম্বর) ভোরে টঙ্গীর আউচপাড়া কলেজগেট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে পুলিশ মৃত নবজাতক কন্যা শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মৃত শিশুর মা রিভা আক্তারকে (২৮) আটক করেছে পুলিশ। রিভা বরিশাল জেলার মুলাদি থানার হোসনাবাদ গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ভোরে কন্যাসন্তান প্রসব করেন বিভা আক্তার নামে ওই নারী। পরে তার ৪র্থ তলার বাসার রান্না ঘরের জানালা দিয়ে শিশুটিকে নিচে ফেলে দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ মৃত নবজাতকের লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে মৃত কন্যা শিশুটিকে দাফন না করে ফেলে দেওয়া হয়।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, মৃত শিশুটির মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031