| | |

ঢাকার আশুলিয়া

নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি

ঢাকার সাভারের আশুলিয়ায় অজ্ঞাত পরিচয় এক নারীর (৩৫) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন,‘ স্থানীয়দের খবরের ভিত্তিতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের একটি জঙ্গল থেকে বোরকা পরা ও হাত-পা বাঁধা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত রাতে কেউ ওই নারীকে হত্যা করেছে। ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও ওই নারীর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ