| | |

বিজয় দিবসের দিন ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল

সাভার ডেস্ক

ফাইল ছবি

মহান বিজয় দিবসের দিন (১৬ ডিসেম্বর) প্যারাট্রুপারদের নিরাপত্তার স্বার্থে মেট্রোরেল চলাচল ৪০ মিনিট বন্ধ থাকবে।

সোমবার (১৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেট্রোরেল পরিচালনাকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারাজাম্প অনুষ্ঠিত হবে। প্যারাট্রুপারদের নিরাপত্তার স্বার্থে ১৬ ডিসেম্বর বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted