শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩ | ২৮ শাওয়াল, ১৪৪৭

যৌথ বাহিনীর অভিযানে স্বেচ্ছাসেবক দল নেতাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক

 

ঢাকার সাভারের চাপাইন তালতলা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক ছাত্রদল নেতা ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা গালিব ইমতিয়াজ নাহিদসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

যৌথ বাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (ভোররাত) মোহাম্মদপুরের বসিলা আর্মি ক্যাম্পের একটি দল সাভারের চাপাইন রোডের তালতলা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করা হয়।

আটক অন্য দুইজন হলেন মাসুদ রানা আলভি ও রবিউল আউয়াল বাবু। গালিব ইমতিয়াজ নাহিদ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, নাহিদ একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। অভিযানে তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ১৩টি দেশীয় অস্ত্র এবং বিভিন্ন ধরনের গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, ২০১০ সালের মে মাসে সাভারের একটি আবাসিক হোটেল থেকে র‌্যাব গালিব ইমতিয়াজ নাহিদকে আটক করেছিল। সে সময় তার কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান আলী বলেন, উদ্ধার করা অস্ত্রগুলো কোনো থানার লুট হওয়া নাকি চোরাই পথে আনা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930