বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭

সচিবালয়ের সামনে অবস্থান জুলাই শহীদ পরিবার ও আহতদের

ডেস্ক রিপোর্ট

সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিরা।

মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে জুলাই শহীদ পরিবার ও আহতরা প্রথমে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেন। বেলা সাড়ে ১২টায় তারা একটি মিছিল নিয়ে সচিবালয়ের ২ নম্বর ফটকের সামনে অবস্থান নেন। এতে সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবস্থান নেওয়া ব্যক্তিরা নানা স্লোগান দেন। জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিরা বলছেন, অর্থের বিনিময়ে জুলাই গণহত্যার আসামিরা জামিন নিচ্ছেন। অবিলম্বে উপদেষ্টা আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে। তাঁরা বিচারকদেরও অপসারণ দাবি করেন।

এর আগে শহীদ পরিবার ও জুলাই আহতরা সচিবালয়ের দিকে মিছিল নিয়ে যেতে চাইলে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের বাধা দেন। এ সময় পুলিশের সঙ্গে জুলাই শহীদ পরিবার ও আহতদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।

জুলাই শহীদ আলিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল করিম বলেন, ‘এক বছর পরেও আমরা আমার সন্তান হত্যার বিচার পাইনি। সরকার বিচারের নামে তামাশা করছে।

আমরা দেখছি, আসামিরা অর্থের বিনিময়ে জামিন নিচ্ছে। অথচ আইন উপদেষ্টা কোনো পদক্ষেপ নিতে পারছেন না। ’

শহীদ তায়িমের ভাই রবিউল আউয়াল বলেন, ‘আমরা এই উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। ’

শহীদ শেখ শাহরিয়ারের বাবা আবদুল মতিন বলেন, আজকে একটি বছর তাঁরা বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন। বিচারের জন্য আইন মন্ত্রণালয়ের আশ্রয় নিলেও তারা তাঁদের সঙ্গে প্রহসন করছে।

পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের দাবি তাঁরা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন। কিন্তু অবরোধের কারণে পথচারীদের ভোগান্তি বাড়ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031