শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩ | ২৮ শাওয়াল, ১৪৪৭

বদলে যাচ্ছে জনপদ

সাভারে সৌন্দর্যবর্ধন ও উন্নয়নে নতুন অধ্যায়

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারে উপজেলা পরিষদের সৌন্দর্যবর্ধন ও উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত হয়েছে নতুন মাত্রা। ‘পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও নান্দনিক সাভার’ গড়ার প্রত্যয়ে নানা উদ্যোগ হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ মাঠের সংস্কার ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. আবুবকর সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, সাভার মডেল থানার ওসি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মাঠ সংস্কার কাজের মধ্যে রয়েছে ঘাস রোপণ, হাঁটার পথ (ওয়াকওয়ে) নির্মাণ, শিশুদের জন্য খেলার সরঞ্জাম স্থাপন এবং আলোকসজ্জার ব্যবস্থা। ইউএনও আবুবকর সরকার বলেন, “এই মাঠ শুধু খেলার জন্য নয়, এটি হবে সবার মিলনমেলা। প্রবীণরা হাঁটতে পারবেন, বিশ্রাম নিতে পারবেন আর শিশুরা খেলবে মুক্ত পরিবেশে।”

উন্নয়ন ও আধুনিকতায় এগিয়ে যাচ্ছে সাভার : ইউএনও আবুবকর সরকারের নেতৃত্বে সাভারে চলছে ধারাবাহিক উন্নয়ন ও জনবান্ধব নানা উদ্যোগ। পৌর ও উপজেলা এলাকায় প্রায় ৬০০টি রাস্তা ও ড্রেন নির্মাণ ও সংস্কারের কাজ ইতিমধ্যে জনদুর্ভোগ কমাতে সহায়তা করেছে।

পরিবেশ রক্ষায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে কার্যকর পদক্ষেপ—৬৩৫টি ওয়েস্ট বাসকেট বিতরণ, নন-মটরাইজড ভ্যান অপসারণ ও ডিপিপি প্রণয়ন প্রশাসনিক দক্ষতার পরিচায়ক। কোরবানির সময় ৫ হাজার প্লাস্টিক ব্যাগ বিতরণ ছিল সময়োপযোগী ও প্রশংসিত।

রাজস্ব খাতে প্রভাবশালী ভূমিকা রেখেছে প্রশাসন। অস্থায়ী পশুর হাট উন্মুক্ত দরপত্রে ইজারা দিয়ে তিনগুণ রাজস্ব আদায়ের মাধ্যমে নজির সৃষ্টি করেছে উপজেলা প্রশাসন।

শিক্ষা ও তরুণদের জন্য উদ্ভাবনী পদক্ষেপ : উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে বাইসাইকেল বিতরণ, প্রতিটি স্কুলে শহীদ মিনার নির্মাণ, হাইজেনিক কর্নার স্থাপন, ও অসদুপায় রোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া সামগ্রী বিতরণ, বিভিন্ন প্রতিযোগিতা ও ‘তারুণ্যের উৎসব’ আয়োজন করা হয়েছে।

মানবিকতা ও জনসেবামূলক কার্যক্রম : সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে লটারির মাধ্যমে ১৪৪টি সাবমার্সিবল টিউবওয়েল বিতরণ করা হয়েছে। বেদে সম্প্রদায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র ও সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

ঈদুল ফিতর ও ঈদুল আজহায় ১৩ হাজার ৫২০ পরিবারে ভিজিএফ চাল বিতরণ করা হয়, যা স্থানীয়দের আস্থার জায়গা হয়ে উঠেছে।

ঐতিহ্য রক্ষা ও পরিবেশ সুরক্ষা : জুলাই শহীদদের কবরস্থান সংরক্ষণ, কর্ণপাড়া খাল খনন এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষণের উদ্যোগ তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগিয়েছে।

এ ছাড়া নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, শৃঙ্খলা রক্ষা, দুর্গাপূজায় আইনশৃঙ্খলা বজায় রাখা সহ নানা কর্মকাণ্ডে ইউএনওর ভূমিকা প্রশংসিত হয়েছে।

পরিবেশ রক্ষায় নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—একদিনে এক লাখ বৃক্ষরোপণ, মডেল মসজিদের ছাদবাগান, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সোলার প্যানেল স্থাপন, পাবলিক লাইব্রেরি সংস্কার।

নতুন দিগন্তে সাভার প্রশাসন : ‘যেখানে সমস্যা, সেখানেই সমাধান’—এই নীতিকে সামনে রেখে ইউএনও আবুবকর সরকারের নেতৃত্বে সাভার আজ একটি আধুনিক, সবুজ ও মানবিক জনপদে পরিণত হচ্ছে। স্থানীয়রা বলছেন, প্রশাসনের এই উদ্যোগগুলো নবজাগরণের বাতাস বইয়ে দিয়েছে সাভারে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930