| | |

সড়ক দুর্ঘটনা

সিরাজগঞ্জে বাস চাপায় কিশোরের মৃত্যু, ঘাতক বাসে অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে বাইসাইকেল আরোহী এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনার পরপর বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে আগুন দেয়।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার মেঘাই-সোনামুখি আঞ্চলিক সড়কের ছালাভরা শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে। কাজিপুর থানার ওসি নুরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কাওসার আলী (১৫) উপজেলার মাটিপোটল গ্রামের কাশেম আলীর ছেলে।

ওসি নুরে আলম বলেন, কাজিপুর থেকে ঢাকাগামী বাসটি পথে কাওসার নামে এক বাইসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাটি দেখে স্থানীয় লোকজন বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted