| | |

হাটহাজারীতে অশোভন অঙ্গভঙ্গিকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত দুই শতাধিক

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রামের হাটহাজারীতে দারুল উলূম মুঈনুল ইসলাম মাদরাসার (হাটহাজারী মাদরাসা) সামনে এক যুবকের অশোভন অঙ্গভঙ্গি ও ফেসবুকে অবমাননাকর পোস্টকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই শতাধিক মাদরাসা ছাত্র আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩০ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত জশনে জুলুসের র‌্যালি মাদরাসার সামনে দিয়ে যাওয়ার সময় আরিয়ান ইব্রাহিম নামে এক যুবক মাদরাসার দিকে আঙুল তুলে ‘অশোভন’ অঙ্গভঙ্গি করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে হাটহাজারী উপজেলা প্রশাসন পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, “মসজিদ ও মাদরাসা অবমাননার অভিযোগে অভিযুক্ত আরিয়ান ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। তৃতীয় পক্ষকে সুযোগ না দিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।”

 

তিনি আরও জানান, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ