| | |

গাজীপুরে কয়েল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় অবস্থিত ফিনিশ মশার কয়েল কারখানার কেমিক্যালের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে একটার দিকে ‘ফিনিশ’ নামের একটি প্রতিষ্ঠানের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের কাজ করছে। বেলা আড়াইটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বাঘেরবাজার এলাকার ফিনিক্স কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। আগুনের সূত্রপাতের সঙ্গে সঙ্গে কারখানার আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় তারা দ্রুত এলাকায় থেকে নিরাপদ স্থানে সরে যান। ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

এদিকে কারখানার মালিকপক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে প্রাথমিক অনুমান, কারখানার যন্ত্রপাতি বা সংরক্ষিত তেলের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে বেশ কয়েকটি ইউনিট কাজ করে যাচ্ছে।

এ বিষয়ে রাজেন্দ্রপুর মডেল ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রবিউল ইসলাম বলেন, উপপরিচালকের নির্দেশনায় নিরাপদ দূরত্ব বজায় রেখে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

ফায়ার সার্ভিসের ইনচার্জ নুর আলম বলেন, আমি নিজে ঘটনাস্থলে উপস্থিত আছি। আগুন নিভানোর কাজ চলছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted