| | |

জমি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২৫

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকে বাজারের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই গ্রামের লোকজনের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

বুধবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার চরমহল্লা ইউনিয়নের নানশ্রী ও সিদ্ধারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বাজারের জমি মাপজোঁক করা হয়। সে সময় নানশ্রী গ্রামের চান্দ আলীর সঙ্গে আব্দুল হকের কথা কাটাকাটি হয়। এর জের ধরে আজ সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

চরমহল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, ইসলামগঞ্জ বাজারের কিছু জমি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছে। এই দ্বন্দ্বের জের ধরে গতকাল দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। তার জের ধরে আজকে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ২৫ জন আহত হয়েছেন। পরে তারা ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান জানান, একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted