শনিবার | ৬ জুন, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৯ জিলহজ, ১৪৪৭

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাবি ছাত্রী নিহত

জেলা প্রতিনিধি, মেহেরপুর

মেহেরপুরে ট্রাকচাপায় নিহত জাবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফারহানা ওয়াহেদা। ছবি: ফারহানার ফেসবুক

মেহেরপুর সদর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফারহানা ওয়াহেদা নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর-ষোলমারী সড়কের ফতেপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারহানা মেহেরপুর পৌর শহরের পেয়াদাপাড়ার রাইহানুল ইসলামের স্ত্রী। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও নিহত ফারহানার স্বামী রাইহানুল ইসলাম বলেন, আজ সকাল ৯টার দিকে শহরের পেয়াদাপাড়া থেকে স্ত্রী ফারহানাকে নিয়ে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি রামদাসপুর গ্রামের উদ্দেশে বের হন রাইহান। মোটরসাইকেলটি ফতেপুর ইটাভাটার কাছে পৌঁছালে একটি ট্রাককে অতিক্রম করতে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা ইটের স্তূপের মধ্যে পড়ে যায় মোটরসাইকেলটি।

আর পেছনে থাকা স্ত্রী ফারহানা পড়ে যান পাশে থাকা ট্রাকের মাঝখানে। এ ঘটনায় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। আহত হন রাইহানুল। এলাকাবাসী দ্রুত তাঁদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর সেলিম বলেন, ঘটনাস্থল থেকে লাশ ও আহত ব্যক্তিকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। তবে পরিবার ময়নাতদন্ত করতে রাজি নয়। লিখিত আবেদন পেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930