| | |

রাগ করে বের হলেন বাড়ি থেকে, ফিরলেন লাশ হয়ে

হাসিবুল হাসান শান্ত

প্রতীকি ছবি

ঢাকার ধামরেইয়ে এক বৃদ্ধ রাগ করে বাড়ি থেকে বের হয়ে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় লাশ হয়ে ফিরলেন। নিহতের নাম মোখলেছুর রহমান। তিনি উপজেলার কালামপুর এলাকার দেওনাই গ্রামের মৃত মিন্টু মিয়ার ছেলে ।

ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে সোমবার (৩০ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

স্থানীয় সূ্ত্রে জানা যায়, ধামরাই উপজেলার কালামপুর এলাকার দেওনাই গ্রামের মোখলেছুর রহমান (৫৫) সোমবার দুপুরের দিকে রাগ করে বাড়ি থেকে বের হন। বিকেল ৫টার দিকে কালামপুর বাসস্ট্যান্ডে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক বলেন, ‘বিকেল ৫টার দিকে কালামপুর বাসস্ট্যান্ডে অজ্ঞাত পরিবহনের চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ