বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২ | ২৪ রজব, ১৪৪৭

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

ডেস্ক রিপোর্ট

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজধানীর গুলিস্তানের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১টার দিকে এ আগুন দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ১০ থেকে ১৫ জনের একটি দল কার্যালয়ের চতুর্থ তলার একটি জায়গায় কাঠ, কার্টন ইত্যাদি জড়ো করে তাতে আগুন লাগিয়ে দেয়। আগুনের তীব্রতা কমে গেলে সেখানে থাকা ব্যক্তিরা আবারও সেখানে আগুন লাগায়। বেলা সোয়া ১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এমন পরিস্থিতি দেখা গেছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভবনটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এরপর আগস্ট মাসজুড়ে চলে লুটপাট। কেবল এই ভবনই নয়, রাজধানীর তেঁজগাওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় ও ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়েও আগুন জ্বালিয়ে দেওয়া হয়। সেখান থেকেও মালামাল লুট করে নেওয়া হয়। তখন থেকে এই তিন ভবন অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকার পথে পথে অবস্থান নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা–কর্মীরা। কোথাও কোথাও মিছিল করেন তাঁরা। রাজধানীর বিভিন্ন এলাকায় এ চিত্র দেখা গেছে।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ‘লকডাউন’ কর্মসূচি দেয়। আগামী সোমবার (১৭ নভেম্বর) সেই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ হয়েছে। আজ বৃহস্পতিবার এ মামলার রায়ের এই দিন ধার্য করেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ।

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031