বুধবার | ১৭ জুন, ২০২৬ | ৩ আষাঢ়, ১৪৩৩ | ১ মহর্‌রম, ১৪৪৮

আলিয়া মাদরাসায় সংঘর্ষ-উত্তেজনা, সেনা মোতায়েন

ডেস্ক রিপোর্ট

ঢাকা আলিয়া মাদরাসায় শনিবার (২২ নভেম্বর) রাতে দুটি পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা সংঘর্ষের পর মাদরাসা ক্যাম্পাসে বিক্ষোভ করছেন। পরিস্থিতি মোকাবেলায় মাদরাসা ক্যাম্পাসে প্রবেশ করেছে সেনা সদস্যরা।

জানা যায়, শনিবার রাতে ঢাকা আলিয়া মাদরাসা ক্যাম্পাসের হলে দুই দল শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পরে।

এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১১ টার দিকেও মাদরাসার হলে বেশ কয়েকজন শিক্ষার্থী অবরুদ্ধ অবস্থায় আছেন। তাদের উদ্ধারে কাজ করছে প্রশাসন।

তবে, সংঘর্ষে জড়িতদের পরিচয় ও সংঘর্ষের কারণ ইস্যুতে কোনো কিছু বলতে অপারগতা প্রকাশ করে ঘটনাস্থলে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা।

এদিকে, ঘটনাস্থলে থাকা কালের কণ্ঠের রিপোর্টার রাইয়ানকে লাঞ্চিত করে তার মুঠোফোন ও লাইভ ডিভাইস কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রাত সাড়ে ১১টায় এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত তার মোবাইল ফোন ফেরত দেওয়া হয়নি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930